রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

চাঁদাবাজদের শেষ দিন হবে ১২ ফেব্রুয়ারি

চাঁদাবাজদের শেষ দিন হবে ১২ ফেব্রুয়ারি

ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি পক্ষ তার কর্মী-সমর্থকদের ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করছে। তবে এসব অপচেষ্টা সফল হচ্ছে না। চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজদের শেষ দিন হবে আগামী ১২ ফেব্রুয়ারি। গতকাল রোববার সকালে নিজ নির্বাচনী এলাকায় ভোটের প্রচারে নাহিদ ইসলাম এসব কথা বলেন। বাড্ডার সাঁতারকুল এলাকায় গণসংযোগ করেন তিনি। এনসিপির আহ্বায়ক সেখানে অস্থায়ী একটি নির্বাচনী ক্যাম্প অফিস উদ্বোধন করেন। পরে বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে লোকজনের সঙ্গে কথা বলেন। এলাকার নানা সমস্যার কথা শোনেন এবং সেগুলো সমাধানের আশ্বাস দেন। এ সময় জামায়াত, খেলাফত মজলিসসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।নাহিদ ইসলাম বলেন, আগামীর নতুন বাংলাদেশ গড়তে শাপলা কলি ও হ্যাঁ’তে ভোট দিতে হবে। শাপলা কলি মার্কায় ভোট দিয়ে বিজয়ী করুন। এলাকার সব রকম সমস্যা সমাধান করা হবে। এলাকায় চাঁদাবাজি-মাদক থাকবে না। কারও ভয়ে ভীত হবেন না।এনসিপির আহ্বায়ক বলেন, কোনো প্রলোভন,সুবিধা বা মিথ্যা আশ্বাসে ভোট না দেওয়ার জন্য ভোটারদের সতর্ক থাকতে হবে। তিনি বলেন, ‘চিন্তাভাবনা করে যোগ্যপ্রার্থীকে ভোট দিন—যিনি সত্যিকার অর্থেই এলাকার ও দেশের পরিবর্তন ঘটাতে সক্ষম।’ভোটারদের উদ্দেশে তিনি নির্বিঘ্নে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘যাকেই ভোট দেবেন, বিবেচনা করে দেবেন। কারণ এবারের নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ ও ভাগ্য নির্ধারণ করবে।’ এ সময় তিনি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রত্যাশা জানিয়ে বলেন, জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারলেই প্রকৃত পরিবর্তন আসবে।

সর্বশেষ
পাঠক প্রিয়