
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় সেনাবাহিনীর একটি ট্রাক ও যাত্রীবাহী বাসের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় অন্তত দুইজন নিহত হয়েছেন।স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই এলাকাবাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও অতিরিক্ত গতি বা অসতর্কতাকে প্রাথমিকভাবে দায়ী করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।