রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

ঈদের লম্বা ছুটিতে ফাঁকা ঢাকা: নিরাপত্তায় কড়া নজরদারিতে ডিএমপি

ঈদের লম্বা ছুটিতে ফাঁকা ঢাকা: নিরাপত্তায় কড়া নজরদারিতে ডিএমপি

টানা সাত দিনের ঈদের ছুটিতে প্রায় ফাঁকা হতে চলেছে রাজধানী ঢাকা। তবে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে কড়া হুঁশিয়ারি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ফাঁকা শহরে চুরি, ছিনতাই ও ডাকাতি রোধে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ গোয়েন্দা নজরদারি এবং চেকপোস্টের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে বিপুল সংখ্যক মানুষ ইতিমধ্যে রাজধানী ছাড়তে শুরু করেছেন। ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান তালাবদ্ধ রেখে নাড়ির টানে বাড়ি ফেরায় ব্যক্তিগত সম্পদের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে অনেকের মধ্যে। বিশেষ করে জনশূন্য আবাসিক এলাকাগুলোতে অপরাধী চক্র সক্রিয় হয়ে উঠতে পারে—এমন আশঙ্কায় উদ্বিগ্ন নগরবাসী।এ প্রসঙ্গে ডিএমপির উপকমিশনার (মিডিয়া) তালেবুর রহমান নগরবাসীকে আশ্বস্ত করে বলেন, ফাঁকা ঢাকার নিরাপত্তা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে।তিনি জানান, নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি, মোবাইল টিম এবং বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। নগরবাসীর অনুপস্থিতিতে তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ পরিকল্পনা নিয়ে কাজ করছে পুলিশ।এবারের ঈদের ছুটি টানা সাত দিন হওয়ায় আগেভাগেই শহর ছাড়ার হিড়িক পড়েছে। এতে রাজপথের চিরচেনা যানজট কিছুটা কমলেও নির্জন অলিগলি ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ছিনতাইয়ের ঝুঁকি বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।ডিএমপি সূত্রে জানা গেছে, অপরাধপ্রবণ এলাকাগুলোতে সিসিটিভি ক্যামেরার নজরদারি জোরদার করা হয়েছে এবং সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের উপস্থিতিও বাড়ানো হয়েছে।এদিকে পুলিশ নগরবাসীকে বাসা ছাড়ার আগে জানালা-দরজা ভালোভাবে লক করা, বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখা এবং প্রয়োজনে স্থানীয় কমিউনিটি বা পুলিশের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়