রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

হাদি হত্যার ‘মাস্টারমাইন্ড’ বাপ্পির বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা

হাদি হত্যার ‘মাস্টারমাইন্ড’ বাপ্পির বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের অভিযোগে অভিযুক্ত যুবলীগ নেতা ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পি এবার নতুন করে আইনি জটিলতায় পড়েছেন। তার আয়, ব্যয় ও সম্পদের মধ্যে অসঙ্গতির প্রমাণ পাওয়ার পর প্রায় আড়াই কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।শুক্রবার (৬ মার্চ) ঢাকা সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের তদন্তে দেখা গেছে, বাপ্পির ঘোষিত আয়ের সঙ্গে তার সম্পদ ও আর্থিক লেনদেনের মধ্যে বড় ধরনের অসামঞ্জস্য রয়েছে।তদন্তে সন্দেহজনক ব্যাংক লেনদেন ও সম্পদের উৎস খতিয়ে দেখে প্রায় আড়াই কোটি টাকার অবৈধ অর্থ স্থানান্তরের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সিআইডি। এ কারণে তার বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে।এর আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ‘মাস্টারমাইন্ড’ হিসেবেও বাপ্পির নাম উঠে আসে। সংশ্লিষ্ট ঘটনায় তাকে ঘিরে তদন্ত এখনও চলমান রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সর্বশেষ
পাঠক প্রিয়