
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সংসদ সদস্যদের মধ্যে ২৩৬ জন কোটিপতি এবং ১৩ জন শত কোটিপতি রয়েছেন বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়।টিআইবি জানায়, নির্বাচিত এমপিদের গড় বয়স ৫৯ বছর। বয়সভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী—২৫–৩৪ বছর বয়সি: ৩.৩%৩৫–৪৪ বছর বয়সি: ৬.৭৩%৪৫–৫৪ বছর বয়সি: ১৮.৮৬%৫৫–৬৪ বছর বয়সি: ৩৩.৬৭%৬৫ বছরের বেশি: ৩৬.৩%সংস্থাটি বলছে, বয়স ও সম্পদের এই চিত্র দেশের রাজনৈতিক নেতৃত্বের আর্থ-সামাজিক বাস্তবতার একটি প্রতিফলন। বিশ্লেষকদের মতে, নতুন সংসদের গঠন ও প্রতিনিধিত্বের বৈশিষ্ট্য নিয়ে জনমনে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে।