রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ পদক্ষেপের নির্দেশ

খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ষণ সংক্রান্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে বিশেষ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নিজেই। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের এ তথ্য জানান।তিনি বলেন, মন্ত্রিসভা সুয়োমোটো (নিজ উদ্যোগে) একটি সিদ্ধান্ত নিয়েছে, যার আওতায় দেশে বর্তমানে চলমান এবং পূর্বের সব ধর্ষণ মামলার দ্রুত নিষ্পত্তির জন্য সমন্বিতভাবে একটি বিশেষ কার্যক্রম (স্পেশাল ড্রাইভ) পরিচালনা করা হবে।মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, প্রধানমন্ত্রী সমাজ থেকে ধর্ষণের প্রবণতা রোধে কার্যকর উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, মামলার সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে এবং প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ পর্যায় পর্যন্ত গিয়ে এসব মামলা নিষ্পত্তি নিশ্চিত করতে হবে।সরকারের এ উদ্যোগকে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সর্বশেষ
পাঠক প্রিয়