
রাষ্ট্রপতিসহ সম্ভাব্য মন্ত্রিসভায় আলোচনায় রয়েছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সম্ভাব্য ৪২ সদস্যের নতুন কেবিনেট। এতে ঠাঁই পেতে পারেন দলের শীর্ষ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে আলোচনায় আছেন নজরুল ইসলাম খান, রুহুল কবীর রিজভী ও আমিনুল হক। জোটসঙ্গী হিসেবে মন্ত্রিসভায় স্থান পেতে পারেন আন্দালিব রহমান পার্থ, জোনায়েদ সাকি ও ববি হাজ্জাজ।এছাড়া সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় রয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।