
নির্বাচনের দিন থেকে এ পর্যন্ত সারাদেশে প্রায় এক হাজার নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন রাজনৈতিক নেতা আসিফ মাহমুদ।রোববার এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, নির্বাচন-পরবর্তী সহিংসতা ও বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনায় দলের বিপুল সংখ্যক নেতাকর্মী আহত হয়েছেন। অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, আবার কেউ কেউ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।তিনি অভিযোগ করেন, বিভিন্ন এলাকায় প্রতিপক্ষের হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।এদিকে, সহিংসতার অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানা