রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

তারেক রহমানের কূটনৈতিক তৎপরতায় ভারতে গ্রেপ্তার ওসমান হাদি হত্যা মামলার দুই আসামিকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু

তারেক রহমানের কূটনৈতিক তৎপরতায় ভারতে গ্রেপ্তার ওসমান হাদি হত্যা মামলার দুই আসামিকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান দুই আসামি রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) ও আলমগীর হোসেন (৩৪)-কে ভারতে গ্রেপ্তারের পর তাদের বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।আইএসপিআর সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের পর তারা অবৈধভাবে ভারতে পালিয়ে যায়। পরে ভারতের আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে তারা গ্রেপ্তার হয়। বর্তমানে দুই দেশরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনেও আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে তারেক রহমান-এর তৎপরতা ও উদ্যোগকে অনেকেই প্রশংসনীয় বলে উল্লেখ করছেন। দলীয় সূত্রের দাবি, পলাতক আসামিদের আইনের আওতায় আনতে এবং আন্তর্জাতিক পর্যায়ে বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরতে তারেক রহমানের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল।সংশ্লিষ্টরা বলছেন, তার সক্রিয় উদ্যোগ ও যোগাযোগের ফলে দ্রুত সময়ের মধ্যেই হত্যাকাণ্ডের প্রধান আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার সম্ভব হয়েছে।এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে গ্রেপ্তার দুই আসামিকে বাংলাদেশে ফিরিয়ে এনে মামলার তদন্ত ও বিচার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

সর্বশেষ
পাঠক প্রিয়