
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) ও নতুন মন্ত্রী পরিষদের সদস্যরা আগামী মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি শপথ নিতে চলেছেন। দেশজুড়ে প্রস্তুতি গ্রহণ চলছে।সকাল ১০:০০ টায় নবনির্বাচিত এমপি গণ সংসদ ভবনে শপথ নেবেন। সেখানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দিন শপথ পাঠ করাতে পারেন।বিকেলে ৪:০০ টায় নতুন মন্ত্রিসভার সদস্যরা দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ করবেন। সেখানে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন মন্ত্রিসভার সদস্যদের আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করাবেন।এই অনুষ্ঠানে বিভিন্ন দেশ থেকে সরকারপ্রধান ও উচ্চ পর্যায়ের বিদেশি প্রতিনিধিরা অংশ নেবেন বলে জানানো হয়েছে।