
ফরিদপুরের ভাঙ্গায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর বন্ধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) বিকেল ৫টার দিকে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের ডাঙ্গী ইউনিয়নের নারানখালী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন মধুখালী উপজেলার নওয়াবাড়ী ঘোষকান্দি গ্রামের রাজন শেখ (১৮) ও ইব্রাহিম ফকির (১৭)।হাইওয়ে পুলিশ জানায়, নম্বরবিহীন একটি অ্যাপাচি মোটরসাইকেলে পদ্মা সেতু দেখতে যাওয়ার পথে ভাঙ্গাগামী একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাজন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত ইব্রাহিমকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।দুর্ঘটনায় প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। তবে গাড়িতে থাকা যাত্রীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।