রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

মেঘনা-ধলেশ্বরী নদীতে ঝড়ে দুই লঞ্চ আটকা, ৭৫০ যাত্রী উদ্ধার

মেঘনা-ধলেশ্বরী নদীতে ঝড়ে দুই লঞ্চ আটকা, ৭৫০ যাত্রী উদ্ধার

মুন্সীগঞ্জের গজারিয়া ও মুক্তারপুর এলাকায় মেঘনা নদী ও ধলেশ্বরী নদী তে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে দুটি যাত্রীবাহী লঞ্চ চরে আটকা পড়েছে। তবে চালকদের তাৎক্ষণিক সিদ্ধান্ত ও নৌ পুলিশের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। প্রায় ৭৫০ যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।জানা যায়, রোববার সন্ধ্যায় পৃথক স্থানে ঝড়ের মুখে পড়ে লঞ্চ দুটি। চাঁদপুরের ষাটনল ঘাট থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জগামী এমভি সমতা লঞ্চটি গজারিয়া এলাকায় পৌঁছালে হঠাৎ প্রবল ঝড় শুরু হয়। লঞ্চটি দুলতে থাকায় নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা দেখা দিলে চালক দ্রুত সিদ্ধান্ত নিয়ে চর রমজান বেগ এলাকায় তীরে ভিড়িয়ে নোঙর করেন। এতে আড়াই শতাধিক যাত্রী প্রাণে রক্ষা পান।লঞ্চে থাকা যাত্রীরা জানান, মাঝনদীতে হঠাৎ ঝড়ে পড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই কান্নাকাটি শুরু করেন। তবে চালকের বিচক্ষণতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। লঞ্চটির মাস্টার মোস্তাফিজুর রহমান বলেন, পরিস্থিতি বুঝে দ্রুত চরে উঠিয়ে দেওয়াতেই দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।অন্যদিকে, একই সময়ে মুক্তারপুর ও কাঠপট্টির মাঝামাঝি এলাকায় ধলেশ্বরী নদীতে ঢাকা থেকে চাঁদপুরগামী ‘ঈগল-৯’ লঞ্চটিও ঝড়ের কবলে পড়ে চরে আটকা পড়ে। প্রায় ৫০০ যাত্রীবাহী এই লঞ্চেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে উদ্ধার তৎপরতায় সকল যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

সর্বশেষ
পাঠক প্রিয়