
সামাজিক যোগাযোগমাধ্যমে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ডোমিনিকার নাগরিকত্ব নিয়েছেন—এমন দাবিতে একটি পাসপোর্টের ছবি ভাইরাল হয়। তবে রিউমার স্ক্যানারের অনুসন্ধানে জানা গেছে, ভাইরাল হওয়া পাসপোর্টটি ভুয়া।ফ্যাক্ট চেকে দেখা যায়, ছবিটি বাস্তব কোনো ব্যক্তির পাসপোর্ট নয়; এটি অনলাইন উৎস থেকে সংগৃহীত একটি নমুনা ছবি বা এডিট করা কনটেন্ট। পাসপোর্টে ব্যবহৃত ছবি ও তথ্যের সঙ্গে দাবিকৃত ব্যক্তির কোনো মিল পাওয়া যায়নি।রিউমার স্ক্যানার জানায়, যাচাই-বাছাই ছাড়াই সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা জনমনে ভুল ধারণা তৈরি করছে। এ ধরনের ভুয়া তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।