রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

জুলাই আন্দোলনের ৫৯ মামলা তদন্ত করছে ডিবি, বিশ্লেষণ হচ্ছে ৪০ জিবি তথ্য

জুলাই আন্দোলনের ৫৯ মামলা তদন্ত করছে ডিবি, বিশ্লেষণ হচ্ছে ৪০ জিবি তথ্য

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া ৫৯টি মামলার তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এসব মামলার প্রকৃত ঘটনা উদঘাটনে প্রায় ৪০ জিবি তথ্য-উপাত্ত, ফরেনসিক আলামত এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা বিশ্লেষণ করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।তিনি বলেন, ডিবির কাছে বর্তমানে জুলাই আন্দোলন-সংশ্লিষ্ট ৫৯টি মামলা তদন্তাধীন রয়েছে। প্রতিটি মামলায় আসামির সংখ্যা অনেক হওয়ায় তাদের অবস্থান শনাক্ত করা, ঘটনাপ্রবাহে কার কী ভূমিকা ছিল তা যাচাই করা এবং ফরেনসিক তথ্য-প্রমাণ বিশ্লেষণের কাজ চলছে।শফিকুল ইসলাম জানান, তদন্তের অংশ হিসেবে বিপুল পরিমাণ ডিজিটাল তথ্য-উপাত্ত পর্যালোচনা করতে হচ্ছে। প্রায় ৪০ জিবি ডাটা বিশ্লেষণের মাধ্যমে ঘটনার প্রকৃত চিত্র উদঘাটনের চেষ্টা চলছে।তিনি আরও বলেন, আইনের আওতায় থেকে নিরপেক্ষ ও সঠিক তদন্ত সম্পন্ন করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হবে। একই সঙ্গে আদালতে তদন্ত প্রতিবেদন উপস্থাপনের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার চেষ্টা করা হবে।সংবাদ সম্মেলনে জুলাই আন্দোলন ঘিরে একই ঘটনায় একাধিক মামলা দায়ের এবং মামলা বাণিজ্যের অভিযোগের বিষয়েও প্রশ্ন ওঠে। তবে এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে বলে জানানো হয়।

সর্বশেষ
পাঠক প্রিয়