রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

প্রায় ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে উত্তরা ফাইন্যান্সের সাবেক এমডিসহ দুজনের বিরুদ্ধে মামলা

প্রায় ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে উত্তরা ফাইন্যান্সের সাবেক এমডিসহ দুজনের বিরুদ্ধে মামলা

উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রায় ৫ কোটি ৮৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) এস এম শামসুল আরেফীন ও সাবেক কর্মকর্তা মিঠু কুমার সাহার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ রোববার (৮ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশন (দুদক) এই মামলা দায়ের করে।
দুদকের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আহসান উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পূর্বানুমোদন ছাড়াই প্রতিষ্ঠানের হিসাব থেকে নগদ অর্থ উত্তোলন করে আত্মসাৎ করেন। ভুয়া ও অনুমোদনহীন ভাউচারের মাধ্যমে মোট ৪ কোটি ৮৩ লাখ ১৫ হাজার ১২৫ টাকা আত্মসাৎ করা হয়।
দুদকের অনুসন্ধানে দেখা গেছে, অর্থ আত্মসাতের প্রক্রিয়ায় অধিকাংশ ক্ষেত্রেই তফসিলি ব্যাংকের মাধ্যমে লেনদেন না করে নগদে অর্থ উত্তোলন করা হয়েছে, যা বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ডিভিশনের (এফআইডি) জারি করা সার্কুলারের সুস্পষ্ট লঙ্ঘন।
আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করা হয়েছে বলে এজাহার সূত্রে জানা গেছে।

সর্বশেষ
পাঠক প্রিয়