
প্রধানমন্ত্রী তারেক রহমান–এর প্রোটোকল অফিসার-১ হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র সহকারী সচিব মো. উজ্জল হোসেন। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জানা গেছে।প্রজ্ঞাপনে বলা হয়, প্রশাসনিক দক্ষতা, দাপ্তরিক অভিজ্ঞতা এবং দায়িত্ব পালনে সাফল্যের ভিত্তিতে তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রোটোকল অফিসার-১ হিসেবে পদায়ন করা হয়েছে। এর আগে তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার হিসেবে উজ্জল হোসেনের দায়িত্বের মধ্যে থাকবে প্রধানমন্ত্রীর সরকারি সফর, সভা-সমাবেশ ও রাষ্ট্রীয় অনুষ্ঠানের সমন্বয় করা, আমন্ত্রিত অতিথিদের প্রোটোকল সংক্রান্ত বিষয় তদারকি, বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে সমন্বয় রক্ষা এবং সার্বিক দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় সহযোগিতা করা।সরকার সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন দায়িত্বে তিনি প্রধানমন্ত্রীর দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল ও সমন্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা