
মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা সংকটের জেরে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। এর সরাসরি প্রভাব পড়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এ।বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ কাউছার মাহমুদ জানিয়েছেন, যুদ্ধ পরিস্থিতির কারণে ৬ দিনে মোট ২১০টি ফ্লাইট বাতিল হয়েছে।২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি এবং ৫ মার্চ ৩৪টি ফ্লাইট বাতিল করা হয়।বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে—Qatar Airways: ৪টিKuwait Airways: ৪টিJazeera Airways: ৪টিAir Arabia: ১০টিEmirates: ৪টিUS-Bangla Airlines: ২টিGulf Air: ২টিFlydubai: ৪টিএছাড়া ৫ মার্চ পর্যন্ত Biman Bangladesh Airlines সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা; সৌদি আরবের দাম্মাম; কাতারের দোহা এবং কুয়েতগামী সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে।মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীলতার কারণে ঢাকা থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে বড় ধরনের বিপর্যয় তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে অনিশ্চয়তা অব্যাহত থাকতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।