রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

অস্ত্রধারী সন্ত্রাসীদের নির্মূল করে আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‌্যাব ডিজি

অস্ত্রধারী সন্ত্রাসীদের নির্মূল করে আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‌্যাব ডিজি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুরে র‌্যাব কর্মকর্তাকে হত্যার ঘটনায় জড়িতদের বিচার না হওয়া পর্যন্ত র‌্যাব থামবে না বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান। তিনি বলেন, খুব শিগগিরই সেখানে অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসীদের নির্মূল করে তাদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে।মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে র‌্যাব-৭ কার্যালয়ে নিহত র‌্যাব কর্মকর্তা মো. মোতালেব হোসেন ভূঁইয়ার জানাজা শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন র‌্যাব ডিজি।এর আগে গতকাল সন্ধ্যায় সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল ছলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের ধরতে অভিযান পরিচালনা করে র‌্যাব। অভিযানে ৪৩ জন র‌্যাব সদস্য অংশ নেন। র‌্যাব জানায়, অভিযানের সময় মাইকে ঘোষণা দিয়ে স্থানীয় সন্ত্রাসীরা লোকজন জড়ো করে হামলা চালায়। এতে প্রায় ৪০০ থেকে ৫০০ জন হামলায় অংশ নেয়।হামলায় র‌্যাব কর্মকর্তা মো. মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হন এবং আরও অন্তত তিনজন র‌্যাব সদস্য আহত হন। হামলার চিত্র সিসিটিভি ফুটেজেও ধরা পড়ে বলে জানিয়েছে র‌্যাব।নিহত মোতালেব হোসেন ভূঁইয়ার মরদেহ দুপুরে তার কর্মস্থল পতেঙ্গায় র‌্যাব-৭ কার্যালয়ে ময়নাতদন্ত করা হয়। এ সময় সহকর্মী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। ঢাকা থেকে চট্টগ্রামে ছুটে আসা নিহতের স্ত্রী ও দুই মেয়ে ঘটনার বর্ণনা দিয়ে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।জানাজায় র‌্যাব মহাপরিচালক একেএম শহিদুর রহমানসহ নিহতের সহকর্মীরা অংশ নেন। জানাজা শেষে মরদেহ দাফনের জন্য কুমিল্লায় তার গ্রামের বাড়িতে নেওয়া হয়।এদিকে জঙ্গল ছলিমপুর এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়দের মতে, গত চার দশক ধরে পাহাড় দখল, অবৈধ বসতি ও প্লট বাণিজ্যকে কেন্দ্র করে এলাকায় একাধিক সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ গড়ে উঠেছে। হাজার কোটি টাকার সরকারি খাস জমির নিয়ন্ত্রণ নিয়ে সেখানে দীর্ঘদিন ধরে রক্তক্ষয়ী সংঘর্ষ ও হত্যাকাণ্ড চলমান রয়েছে। সর্বশেষ সেই সহিংসতার শিকার হলেন র‌্যাব কর্মকর্তা মো. মোতালেব হোসেন ভূঁইয়া।

সর্বশেষ
পাঠক প্রিয়