সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অপরাধ

ঢাকায় ব্যাটারি চালিত অটোরিকশা: নগরবাসীর আতঙ্ক, বাড়ছে দুর্ঘটনা ও যানজট

ঢাকায় ব্যাটারি চালিত অটোরিকশা: নগরবাসীর আতঙ্ক, বাড়ছে দুর্ঘটনা ও যানজট

ঢাকা শহরে ব্যাটারি চালিত অটোরিকশা এখন নগরবাসীর জন্য এক ভয়াবহ আতঙ্কের নাম। প্রতিদিনই এসব যানবাহনের কারণে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। কোথাও হাত-পা ভাঙছে, কোথাও মানুষ গুরুতর আহত হচ্ছে, আবার কোথাও প্রাণহানির ঘটনাও ঘটছে।
বিশেষজ্ঞদের মতে, ব্যাটারি চালিত এসব অটোরিকশার বেশিরভাগেরই ব্রেকিং সিস্টেম ত্রুটিপূর্ণ। সময়মতো ব্রেক কাজ না করায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটছে। অথচ এসব যানবাহন চলাচলের ক্ষেত্রে কার্যকর তদারকি বা নিয়ন্ত্রণ চোখে পড়ছে না। প্রশাসনের পক্ষ থেকেও দৃশ্যমান কোনো কঠোর ব্যবস্থা এখনো নেওয়া হয়নি।
এদিকে যানজটের অন্যতম বড় কারণ হিসেবেও চিহ্নিত হচ্ছে এই ব্যাটারি চালিত গাড়িগুলো। প্রধান সড়ক থেকে অলিগলি—সবখানেই অনিয়ন্ত্রিতভাবে চলাচল করায় স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে।
Crime of 24Media–এর পক্ষ থেকে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। তাদের পরামর্শ অনুযায়ী, যেসব স্থানে ব্যাটারি চালিত অটোরিকশা চার্জ দেওয়া হয় এবং যেসব গ্যারেজে এসব যানবাহন তৈরি বা মেরামত করা হয়—সবগুলোতে জরুরি ভিত্তিতে অভিযান চালানো উচিত।
এছাড়া অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে ব্যাটারি চার্জ দেওয়ার ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। প্রস্তাব অনুযায়ী, বিদ্যুৎ অপচয় ও অবৈধ সংযোগের জন্য ১০ লক্ষ টাকা জরিমানা এবং সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের বিধান কার্যকর করা উচিত। একই সঙ্গে এসব অটোরিকশার বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার দাবি জানানো হয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, প্রতিদিন নিয়মিত অভিযান পরিচালনা করলে ধীরে ধীরে ঢাকা শহর থেকে এই ঝুঁকিপূর্ণ ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা কমানো সম্ভব হবে। এতে একদিকে যেমন দুর্ঘটনা কমবে, অন্যদিকে যানজট থেকেও নগরবাসী কিছুটা স্বস্তি পাবে।
নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এখনই প্রশাসনের কার্যকর ও কঠোর সিদ্ধান্ত নেওয়া জরুরি—এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

সর্বশেষ
পাঠক প্রিয়