রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

শ্রম আইন লঙ্ঘনের মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান গ্রেফতার

শ্রম আইন লঙ্ঘনের মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান গ্রেফতার

:শ্রম আইন লঙ্ঘনের মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) ভোরে রাজধানীর বনানী এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দায়ের করা একটি মামলায় সাজেদুল ইসলাম শুভ্রের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানা বাস্তবায়নে মঙ্গলবার রাত ১১টার দিকে বনানীর ডি ব্লকের ১৫ নম্বর সড়কের ৫৪ নম্বর বাসায় তেজগাঁও শিল্পাঞ্চল ও বনানী থানা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়।অভিযান চলাকালে ভবনে প্রবেশ করতে গিয়ে কয়েক দফা বাধার মুখে পড়ে পুলিশ। নিরাপত্তাকর্মীদের অসহযোগিতা এবং চালক ও দেহরক্ষীদের উশৃঙ্খল আচরণের কারণে অভিযান দীর্ঘায়িত হয়। পরে রাতভর অবস্থানের পর বুধবার ভোরে ওই বাসা থেকেই সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেফতার করা হয়।বুধবার সকালে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী তাকে গ্রেফতার করা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে।পুলিশ জানিয়েছে, শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়