রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

সিলেটের মোগলাবাজার থানার ওসি মো. মনির হোসেনের বিরুদ্ধে অমানবিকতা, ছুটি না দেওয়া ও ধর্মীয় গালাগালের অভিযোগ(পর্ব ২ )

সিলেটের মোগলাবাজার থানার ওসি মো. মনির হোসেনের বিরুদ্ধে অমানবিকতা, ছুটি না দেওয়া ও ধর্মীয় গালাগালের অভিযোগ(পর্ব ২ )

সিলেটের মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেনের বিরুদ্ধে মারাত্মক ক্ষমতার অপব্যবহার, অধস্তন পুলিশ সদস্যদের সাথে অমানবিক আচরণ, যথাসময়ে ছুটি না দিয়ে নবজাতক সন্তানদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া এবং ধর্মীয় ও সাম্প্রদায়িক গালিগালাজ করার অভিযোগ উঠেছে। সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার ও উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিক অধস্তন পুলিশ সদস্য লিখিতভাবে এসব অভিযোগ জমা দিয়েছেন।​সময়মতো ছুটি না পাওয়ায় ২ নবজাতকের মৃত্যু​মোগলাবাজার থানায় কর্মরত কম্পিউটার অপারেটর কনস্টেবল/২৮৭২ মামুনুর রশীদ (বিপি-০৫২০২৫২৫০৬) পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগে জানান, তার অন্তঃসত্ত্বা স্ত্রীর শারীরিক অবস্থার চরম অবনতি হওয়া সত্ত্বেও ওসি তাকে ছুটি দেননি। তিনি বারবার ছুটির আকুতি জানালেও তাকে গালাগাল করে ও চাকরিচ্যুতির হুমকি দিয়ে তা প্রত্যাখ্যান করা হয়।​পরবর্তীতে স্ত্রীর প্রসব বেদনা উঠলে সহকর্মীদের সহায়তায় তাকে হাসপাতালে নেওয়া হলে পর পর দুটি জমজ নবজাতক সন্তানের জন্ম হয়। কিন্তু সুচিকিৎসা ও সঠিক সময়ে পিতার অনুপস্থিতির কারণে পরবর্তীতে দুই নবজাতকই (এক মেয়ে ও এক ছেলে) মৃত্যুবরণ করে। কনস্টেবল মামুনুর রশীদ অভিযোগে উল্লেখ করেন, ওসির অমানবিক আচরণ ও চরম অবহেলার কারণেই তিনি তার সদ্যজাত সন্তানদের শেষবারের মতো জীবিত দেখতে পাননি এবং তাদের দাফনের সময়ও উপস্থিত থাকতে পারেননি।​সাম্প্রদায়িক গালিগালাজ ও মানসিক নির্যাতনের অভিযোগ​পৃথক আরেকটি লিখিত অভিযোগে এসএমপির মটরযান শাখার ড্রাইভার কনস্টেবল/২০৩০ সুশান্ত বৈষ্ণব (বিপি-৯৮১৮২০৯৫৩৪) উপ-পুলিশ কমিশনারের কাছে অভিযোগ করেন যে, সরকারি গাড়ির যান্ত্রিক ত্রুটির কথা জানাতে গেলে ওসি মো. মনির হোসেন তার ওপর প্রচণ্ড ক্ষিপ্ত হন। তিনি প্রকাশ্যে তাকে “হিন্দুর বাচ্চা”, “আওয়ামী লীগের দোসর”সহ উগ্র ও উসকানিমূলক সাম্প্রদায়িক ভাষায় গালাগাল এবং তীব্র মানসিক নির্যাতন করেন। এমনকি তাকে চাকরিচ্যুত করার ও দেখে নেওয়ার হুমকি দেওয়া হয় বলেও তিনি অভিযোগে উল্লেখ করেন।​বিভাগীয় শাস্তির দাবি​অধস্তন পুলিশ সদস্যরা অভিযোগে উল্লেখ করেছেন, একজন দায়িত্বশীল পদে থাকা প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার এমন দায়িত্বজ্ঞানহীন, হিংস্র ও অবমাননাকর আচরণ সমগ্র পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। ভুক্তভোগী পুলিশ সদস্যরা এসব ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে ওসি মো. মনির হোসেনের বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার জন্য এসএমপির উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

সর্বশেষ
পাঠক প্রিয়