
রাজধানীর বনানী থানা এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি পিস্তল সদৃশ বস্তু এবং ইয়াবাসহ চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার ব্যক্তির নাম জাহিদুল ইসলাম (৩১)।বনানী থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৪ মে) রাত আনুমানিক ২টা ২০ মিনিটে মহাখালী টিবি গেট এলাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পেছনে একটি ভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলিসহ একটি ম্যাগজিন, একটি পিস্তল সদৃশ বস্তু, ২ হাজার ১৫০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৭১ হাজার ২০ টাকা এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।পুলিশ জানায়, গ্রেপ্তার জাহিদুল ইসলাম একজন তালিকাভুক্ত সন্ত্রাসী ও শীর্ষ মাদক ব্যবসায়ী। হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে র্যাব, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী তাকে খুঁজছিল।তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে বনানী থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা করা হয়েছে।