
দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকা, অসদাচরণ এবং পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় র্যাব-৮-এর সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদুর রহমান মনিকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি চাকরি বিধি অনুযায়ী শৃঙ্খলাভঙ্গের দায়ে তার বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।