সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

ট্রাফিক পুলিশের সহায়তায় যাত্রাবাড়ীতে ৪৪ কেজি গাঁ”জাসহ ৩ মা”দক কারবারি গ্রেফতার

ট্রাফিক পুলিশের সহায়তায় যাত্রাবাড়ীতে ৪৪ কেজি গাঁ”জাসহ ৩ মা”দক কারবারি গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ট্রাফিক পুলিশের সহায়তায় একটি প্রাইভেটকার থেকে ৪৪ কেজি গাঁজা উদ্ধার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। এ সময় তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন— ওয়াশিম (৪০), মো. পারভেজ হোসেন (২০) ও মো. সাইফুল ইসলাম (৩৪)।ট্রাফিক যাত্রাবাড়ী জোন সূত্রে জানা যায়, সোমবার (১৩ জুলাই) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে যাত্রাবাড়ী চৌরাস্তা ট্রাফিক পুলিশ বক্সের সামনে চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট মো. আব্দুল্লাহ আল নোমানী। এ সময় বেপরোয়া গতিতে আসা একটি প্রাইভেটকারকে থামার সংকেত দেওয়া হলে গাড়িতে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন।পরে দায়িত্বরত ট্রাফিক সদস্যরা ধাওয়া করে তিনজনকে আটক করেন। এরপর প্রাইভেটকারটি তল্লাশি করে এর পেছনের অংশ থেকে ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।সূত্রটি আরও জানায়, গ্রেফতারকৃত তিনজন, উদ্ধারকৃত গাঁজা এবং জব্দকৃত প্রাইভেটকার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যাত্রাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়