শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

হাফিজুর রহমানের নেতৃত্বে মিরপুর-১০ ফুটপাত দখলমুক্ত, স্বস্তি পথচারীদের

হাফিজুর রহমানের নেতৃত্বে মিরপুর-১০ ফুটপাত দখলমুক্ত, স্বস্তি পথচারীদের

রাজধানীর ব্যস্ততম মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন সংলগ্ন ফুটপাত দখলমুক্ত করতে সমন্বিত অভিযান পরিচালনা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অভিযানের ফলে যাত্রী ও পথচারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত হওয়ার পাশাপাশি দীর্ঘদিনের জনদুর্ভোগও কমেছে।এমআরটির উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেয় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগ। এতে র‍্যাব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার ও ভিডিপি, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং ডিএমটিসিএলের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।সংশ্লিষ্টরা জানান, মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় ফুটপাত দখল ও অবৈধ স্থাপনার কারণে প্রতিদিন হাজারো যাত্রী ও পথচারীকে ভোগান্তিতে পড়তে হতো। অভিযানের মাধ্যমে ফুটপাত দখলমুক্ত করে জনসাধারণের চলাচলের পথ উন্মুক্ত করা হয়েছে।ডিএমপির শ্রেষ্ঠ ওসি পদকপ্রাপ্ত হাফিজুর রহমানের নেতৃত্বে এলাকায় আইনশৃঙ্খলা, যানজট নিরসন এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে স্থানীয়দের অভিমত। তার নেতৃত্বে গৃহীত বিভিন্ন পদক্ষেপের ফলে সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলে স্বস্তি ফিরতে শুরু করেছে।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নগরবাসীর স্বার্থে এবং শৃঙ্খলাপূর্ণ নগর পরিবেশ বজায় রাখতে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ
পাঠক প্রিয়