রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

মা”দক ও অনলাইন জু”য়ার ভয়াল থাবায় বেড়ার চরাঞ্চল

মা”দক ও অনলাইন জু”য়ার ভয়াল থাবায় বেড়ার চরাঞ্চল

পাবনা প্রতিনিধি: পাবনার বেড়া উপজেলার যমুনা নদীবেষ্টিত বিভিন্ন চরাঞ্চল এখন মাদক ও অনলাইন জুয়ার ভয়াল থাবায় জর্জরিত। একসময় উপজেলার মূল ভূখণ্ডের তুলনায় চরাঞ্চলগুলো শান্ত, সুশৃঙ্খল ও সামাজিকভাবে স্থিতিশীল হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে সেখানে উদ্বেগজনক হারে মাদক ও অনলাইন জুয়ার বিস্তার ঘটছে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে এমন চিত্র উঠে এসেছে।স্থানীয়দের অভিযোগ, উপজেলার অন্যান্য এলাকার মতো চরাঞ্চলেও মাদক ও অনলাইন জুয়ার প্রভাব আশঙ্কাজনকভাবে বেড়েছে। এর ফলে চুরি, ছিনতাইসহ নানা অপরাধ বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে অনেক পরিবার সামাজিক ও অর্থনৈতিক সংকটে পড়ছে।খোঁজ নিয়ে জানা গেছে, হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের চরাঞ্চল, চর নাকালিয়া, চর পেচাকোলা, চর সাড়াশিয়া, হাটাইল আড়ালিয়া এবং চর নাগদাহসহ বিভিন্ন এলাকার কিছু তরুণ মাদক ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, প্রভাবশালী পরিবারের কয়েকজন তরুণও এসব কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় সাধারণ মানুষ প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না।এ অবস্থায় সন্তানদের ভবিষ্যৎ নিয়ে অভিভাবকদের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা মাদক ও অনলাইন জুয়ার বিস্তার রোধে প্রশাসনের নিয়মিত অভিযান, কঠোর নজরদারি এবং সচেতনতামূলক কার্যক্রম জোরদারের দাবি জানিয়েছেন।

সর্বশেষ
পাঠক প্রিয়