
কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এবং অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) নাম পরিবর্তন করে স্পেশাল সিকিউরিটি ইউনিট (এসএসইউ) গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।মঙ্গলবার (৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, নতুন এই ইউনিট উগ্রবাদ, সন্ত্রাসবাদ এবং ট্রান্সন্যাশনাল ক্রাইম দমনে কাজ করবে।পুলিশ সদর দপ্তর জানিয়েছে, মার্শাল আর্ট, কারাতে কিংবা অন্যান্য প্রশিক্ষণের আড়ালে উগ্রবাদী মতাদর্শ প্রচার বা কাউকে উদ্বুদ্ধ করার সুযোগ দেওয়া হবে না। এ ধরনের কার্যক্রমের তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এর আগে গত ৭ জুন পুলিশ সদর দপ্তর (পিএইচকিউ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক প্রস্তাবে অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) নাম পরিবর্তন করে স্পেশাল সিকিউরিটি ইউনিট (এসএসইউ) করার অনুমোদন চায়।পুলিশ সদর দপ্তরের মতে, দেশে ও বিশ্বব্যাপী নিরাপত্তা হুমকির ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। সহিংস উগ্রবাদের পাশাপাশি নতুন ও বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আরও বিস্তৃত ও আধুনিক কাঠামোর প্রয়োজন রয়েছে। সেই লক্ষ্যেই নতুন ইউনিট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।