সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

আবাসিক প্লটে অবৈধভাবে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার বিরুদ্ধে রাজউকের অভিযান

আবাসিক প্লটে অবৈধভাবে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার বিরুদ্ধে রাজউকের অভিযান

বারিধারা আবাসিক এলাকায় আবাসিক প্লটে অবৈধভাবে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজউক জোন–৪/১-এর আওতাধীন বারিধারা আবাসিক এলাকায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসানের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।অভিযানকালে আবাসিক প্লটে অবৈধভাবে হোটেল, রেস্টুরেন্ট, সেলুন,স্পা ও নির্মাণ কার্যক্রম পরিচালনার অভিযোগে মোট ৭টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসানের জানান, আবাসিক এলাকার সুষ্ঠু পরিবেশ রক্ষা ও নকশা আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আজকে আমরা বারিধারা এলাকায় অভিযানকালে আবাসিক প্লটে অবৈধভাবে হোটেল, রেস্টুরেন্ট, সেলুন, স্পা ও নির্মাণ কার্যক্রম পরিচালনার অভিযোগে মোট ৭টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা করি। এর মধ্যে ৪টি রেস্টুরেন্ট ও সেলুন-স্পা সিলগালা করা হয় এবং ৩টি প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিই।মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন জোন–৪/১-এর অথরাইজড অফিসার, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকগণ এবং বারিধারা সোসাইটির কর্মকর্তারা।

সর্বশেষ
পাঠক প্রিয়