রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

র‌্যাব কর্মকর্তা হত্যায় ঘটনা মামলা, গ্রেফতার ৩

র‌্যাব কর্মকর্তা হত্যায় ঘটনা মামলা, গ্রেফতার ৩

চট্টগ্রামের সীতাকুণ্ড জঙ্গল সলিমপুরে র‌্যাব কর্মকর্তা হত্যার ঘটনায় দুইদিন পর থানায় মামলা দায়ের হয়েছে। বুধবার রাতে সীতাকুণ্ড থানায় র‌্যাব-৭ এর উপ সহকারী পরিচালক (ডিএডি) পুলিশ পরিদর্শক গাজী আব্দুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।এতে ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।বৃহস্পতিবার বিকালে সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।এদিকে মামলা দায়েরের পর বুধবার দিবাগত রাতে র‌্যাব ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতার তিনজন হলেন- মো. জাহিদ, মো. ইউনুস ও আরিফুর রহমান। বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।সোমবার বিকালে অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতারে সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানে যায় র‌্যাব-৭ এর একটি দল। ঘটনাস্থলে যাওয়ার পর সাদা পোশাকে থাকা র‌্যাব সদস্যদের ওপর অতর্কিতে হামলা চালায় সন্ত্রাসীরা।এতে র‌্যাব-৭ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) বিজিবির নায়েক সুবেদার মো. মোতালেব হোসেন ভূঁইয়াসহ চারজন র‌্যাব সদস্য এবং নুরুল আলম মনা নামে র‌্যাবের এক সোর্স গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মোতালেব হোসেনকে মৃত ঘোষণা করেন। এরপর থেকে বাকি তিন র‌্যাব সদস্যসহ চারজন সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম যুগান্তরকে বলেন, র‌্যাব সদস্য খুনের ঘটনায় জঙ্গল সলিমপুর এলাকার বাসিন্দা মো. ইয়াসিনকে প্রধান আসামি করে থানায় মামলা হয়েছে। এতে ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। এরইমধ্যে যৌথভাবে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত তিনজনের মধ্যে দুইজন মামলার এজাহারনামীয় এবং একজন তদন্তে প্রাপ্ত আসামি। তাদেরকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়