রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

দুই দিনে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩ হাজার ৯১৮ মামলা, ডাম্পিং ৭৫৫ যানবাহন

দুই দিনে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩ হাজার ৯১৮ মামলা, ডাম্পিং ৭৫৫ যানবাহন

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে গত দুই দিনে ৩ হাজার ৯১৮টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই সঙ্গে ৭৫৫টি যানবাহন ডাম্পিং এবং ৪৮৮টি যানবাহন রেকার করা হয়েছে।ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ও শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, ট্রাফিক-রমনা বিভাগে ১৯৮টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ৩১৫টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৯৫৭টি এবং ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৫২টি মামলা করা হয়েছে।অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২৭৭টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ৭৯৫টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ৬৯২টি এবং ট্রাফিক-গুলশান বিভাগে ৩২২টি মামলা দায়ের করা হয়েছে।অভিযানে বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজিচালিত অটোরিকশা এবং মোটরসাইকেলের বিরুদ্ধে সবচেয়ে বেশি মামলা করা হয়েছে।ডিএমপি জানিয়েছে, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা, সড়কে নিরাপত্তা নিশ্চিত করা এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।ট্রাফিক বিভাগ আরও জানায়, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং নাগরিকদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ
পাঠক প্রিয়