সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

অজ্ঞাত বৃদ্ধের পরিচয় শনাক্তে সহায়তা চাইল কলাবাগান থানা পুলিশ

অজ্ঞাত বৃদ্ধের পরিচয় শনাক্তে সহায়তা চাইল কলাবাগান থানা পুলিশ

রাজধানীর হাতিরপুল এলাকা থেকে উদ্ধার হওয়া এক অজ্ঞাতনামা বৃদ্ধের পরিচয় শনাক্তে জনসাধারণের সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কলাবাগান থানা।পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (২২ জুন) রাত আনুমানিক ৮টার দিকে কলাবাগান থানাধীন ৮৪, বীর উত্তম সিআর দত্ত রোডের মার্বেল টাচ নামক প্রতিষ্ঠানের প্রবেশপথের সামনের সিঁড়ি থেকে অজ্ঞাতনামা এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর।পরে পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তবে বিভিন্নভাবে অনুসন্ধান চালিয়েও মৃত ব্যক্তির নাম-পরিচয় বা ঠিকানা শনাক্ত করা সম্ভব হয়নি।এ ঘটনায় কলাবাগান থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ০৯, তারিখ ২৩ জুন ২০২৬।মৃত ব্যক্তির ছবি দেখে কেউ পরিচয় শনাক্ত করতে পারলে কলাবাগান থানার অফিসার ইনচার্জ (ওসি) ০১৩২০-০৩৯৬৩২ অথবা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) নন্দন কুমার দাস-এর ০১৭৭৬-৯৭০৪০৫ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।পুলিশ আশা করছে, জনসাধারণের সহযোগিতায় অজ্ঞাত ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হবে।

সর্বশেষ
পাঠক প্রিয়