রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

রাজধানীতে খ’ণ্ডিত মর’দেহ উদ্ধার: রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ১

রাজধানীতে খ’ণ্ডিত মর’দেহ উদ্ধার: রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ১

রাজধানীতে খণ্ডিত মরদেহ উদ্ধারের চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদ্‌ঘাটন করে একজনকে গ্রেপ্তার করেছে পল্টন মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম শাহিন আলম (২১)।থানা সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে পল্টন থানা এলাকার একটি কমিউনিটি সেন্টারের বিপরীত পাশ থেকে নিহতের খণ্ডিত একটি পা উদ্ধার করা হয়। একই দিন সকাল সাড়ে ৯টার দিকে বায়তুল মোকাররম স্টেডিয়াম সংলগ্ন গেটের পাশ থেকে দুটি পূর্ণাঙ্গ হাত এবং দুপুর ২টার দিকে কমলাপুর রেলস্টেশন এলাকা থেকে অপর একটি পা উদ্ধার করা হয়।ঘটনার পরপরই পল্টন মডেল থানা পুলিশ পেশাদারিত্বের সঙ্গে তদন্ত শুরু করে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘাতকের অবস্থান শনাক্ত করা হয়। একপর্যায়ে শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে মতিঝিল থানা অধীন হীরাঝিল হোটেলের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতের দেওয়া তথ্যমতে, কবি জসীমউদ্দীন রোডের একটি ভাড়া বাসা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি, ভিকটিমের মোবাইল ফোন এবং লাশ পরিবহনে ব্যবহৃত সাইকেল উদ্ধার করা হয়েছে।এছাড়া তার দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার রাত ১১টার দিকে মাতুয়াইল ময়লার ভাগাড় থেকে খণ্ডিত মস্তক এবং রোববার সকাল সাড়ে ৮টার দিকে আমিনবাজার সালেহপুর ব্রিজ এর নিচ থেকে কোমরের একটি অংশ উদ্ধার করা হয়। বাকি অংশ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়