সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

আইভীকে নতুন মামলায় গ্রেপ্তার না দেখানোর নির্দেশ হাইকোর্টের

আইভীকে নতুন মামলায় গ্রেপ্তার না দেখানোর নির্দেশ হাইকোর্টের

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী-কে নতুন কোনো মামলায় গ্রেপ্তার না দেখানোর নির্দেশ দিয়েছেন বাংলাদেশ হাইকোর্ট।রোববার (২৬ এপ্রিল) হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন। এদিন আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন এবং অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।আদালত প্রাঙ্গণে অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু সাংবাদিকদের জানান, সেলিনা হায়াৎ আইভী ইতোমধ্যে ১০টি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে নতুন করে আরও দুটি মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়।এর আগে, গত ১৩ এপ্রিল বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় করা একটি হত্যা মামলায় কারাবন্দী আইভীকে গ্রেপ্তার দেখানো হয়। সব মিলিয়ে বর্তমানে তার বিরুদ্ধে মোট ১২টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি। বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার-এ বন্দী আছেন।উল্লেখ্য, গত বছরের ৯ মে ভোরে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

সর্বশেষ
পাঠক প্রিয়