রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই কোটি টাকা লুট নিয়ে ‘রহস্য’

ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই কোটি টাকা লুট নিয়ে ‘রহস্য’

সাতক্ষীরার তালা উপজেলায় ডিবি পুলিশ পরিচয়ে একটি সংঘবদ্ধ ডাকাত দল পোল্ট্রি ব্যবসায়ীর বাড়ি থেকে দুই কোটি ১০ লাখ টাকা লুট করে পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে ঘটনাটি রহস্যজনক বলে মনে করছেন স্থানীয় বাসিন্দা ও পুলিশ-প্রশাসন। মঙ্গলবার (২০ জানুয়ারি) গভীর রাতে তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের গণেশপুর গ্রামের পোল্ট্রি ব্যবসায়ী রুহুল আমিনের খামারবাড়িতে এ ঘটনা ঘটে। লুটের বিষয়ে রুহুল আমিনের মা আফরোজা বেগম জানান, রাত আনুমানিক ২টার দিকে কয়েকজন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বলেন। তারা দাবি করে, বাড়িতে আওয়ামী লীগের লোক রয়েছে। এ কথা বলে ঘরে প্রবেশ করে তারা প্রথমে কাউকে না পেয়ে অস্ত্র আছে কি না- জানতে চায়। অস্ত্র না পেয়ে তাকে ধমক দিয়ে চুপ থাকতে বাধ্য করে এবং ঘরে রাখা টাকার বিষয়ে জিজ্ঞাসা করে। একপর্যায়ে ডাকাতরা ঘরের ভেতর থেকে ১০ লাখ টাকা এবং জ্বালানি ঘরের মাচার মধ্যে রাখা আরও ২ কোটি টাকা লুট করে নেয়। এ সময় তারা বাজি ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে দ্রুত পালিয়ে যায়।পোল্ট্রি ফিড ব্যবসায়ী রুহুল আমিন জানান, ঘটনার সময় তিনি তার নতুন বাড়িতে অবস্থান করছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি বিষয়টি জানতে পারেন।পাটকেলঘাটা থানার ওসি এএইচএম লুৎফল কবির জানান, এটি প্রকৃত ডাকাতি নাকি এর পেছনে অন্য কোনো রহস্য বা সাজানো নাটক রয়েছে- তা নিশ্চিত হতে তদন্ত চলছে। খলিলনগর এলাকার বাসিন্দারা সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন।

সর্বশেষ
পাঠক প্রিয়