রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

ঈদের ছুটিতে রাজধানীর গুলশানে বাড়িতে ভাঙচুর-লুটপাট, দখলের অভিযোগ

ঈদের ছুটিতে রাজধানীর গুলশানে বাড়িতে ভাঙচুর-লুটপাট, দখলের অভিযোগ

ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীর অভিজাত এলাকা গুলশানে একটি বাড়িতে ভাঙচুর, লুটপাট ও দখলের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি পুলিশ উপস্থিতিতেই ঘটলেও ভুক্তভোগীরা হয়রানির শিকার হয়েছেন বলে দাবি করা হয়েছে।অভিযোগ সূত্রে জানা যায়, ঢাকা মহানগর পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার আলী আহমেদ মাসুদের উপস্থিতিতে এবং তার ‘মদদে’ এই দখলের ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন বাড়ির মালিক।গত বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ১২টার দিকে গুলশান-১ নম্বর এলাকার ১২৭ নম্বর রোডের ১৫ নম্বর বাড়িতে হামলা চালানো হয়। এ সময় দুর্বৃত্তরা বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। পরবর্তীতে সেখানে বসবাসকারী বাসিন্দা ও নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের বের করে দেওয়া হয়।শুক্রবার (২০ মার্চ) আবারও আনসার সদস্যরা ওই বাড়িতে অবস্থান নিতে গেলে দেখা যায়, দখলদাররা সেখানে অবস্থান করছে। তাদের বিরুদ্ধে চাঁদা দাবি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের হুমকির অভিযোগও পাওয়া গেছে।কাগজপত্র পর্যালোচনায় জানা যায়, গুলশান-১ এর ১২৭ নম্বর রোডের ১৫ নম্বর বাড়িটি প্রায় ৯ কাঠা জমির ওপর অবস্থিত। ২০১৩ সালে আব্দুল আজিজ নামের এক ব্যক্তির কাছ থেকে পুরোনো ভবনটি কেনেন মুন ইন্টারন্যাশনাল প্রিন্টিং প্রেস। প্রতিষ্ঠানটির মালিক তাবাসসুম আরিফিন মুন। ভবনটিতে তার বোন বসবাস করে আসছিলেন।

সর্বশেষ
পাঠক প্রিয়