রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

অগ্রিম আয়করের শর্তে অস্ত্র লাইসেন্সে নিরুৎসাহ! রাজস্ব হারানোর শঙ্কা, নিরাপত্তা নিয়েও উদ্বেগ

অগ্রিম আয়করের শর্তে অস্ত্র লাইসেন্সে নিরুৎসাহ! রাজস্ব হারানোর শঙ্কা, নিরাপত্তা নিয়েও উদ্বেগ

অস্ত্রের লাইসেন্স নবায়ন ও প্রদানের ক্ষেত্রে অগ্রিম আয়কর বাধ্যতামূলক করার প্রস্তাবকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট মহল। তাদের মতে, এ ধরনের শর্ত আরোপ করা হলে অনেক বৈধ লাইসেন্সধারী স্বেচ্ছায় লাইসেন্স বাতিল করতে পারেন, যা একদিকে সরকারের রাজস্ব আয়ে নেতিবাচক প্রভাব ফেলবে, অন্যদিকে ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থাও দুর্বল হয়ে পড়বে।সংশ্লিষ্টদের দাবি, দেশে অস্ত্রের লাইসেন্সের সংখ্যা যত বেশি থাকবে, সরকার তত বেশি হারে ফি, ভ্যাট, উৎসে করসহ বিভিন্ন খাত থেকে রাজস্ব আদায় করতে পারবে। কিন্তু অগ্রিম আয়কর বাধ্যতামূলক করা হলে লাইসেন্সধারীদের একটি বড় অংশ নবায়নে অনাগ্রহী হয়ে উঠতে পারেন। ফলে সরকার দীর্ঘমেয়াদে উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব হারাতে পারে।তাদের মতে, এটি লাইসেন্স গ্রহণ ও নবায়ন প্রক্রিয়াকে নিরুৎসাহিত করার একটি পরিকল্পনা হিসেবে দেখা যেতে পারে। এতে ব্যক্তিগত নিরাপত্তা এবং নাগরিকের মৌলিক অধিকার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।উদ্বেগ প্রকাশকারীরা আরও বলেন, বৈধ অস্ত্রধারীদের সংখ্যা কমে গেলে অবৈধ অস্ত্রধারী ও অপরাধী চক্রগুলো আরও বেপরোয়া হয়ে উঠতে পারে। এতে ব্যবসায়ীসহ সাধারণ মানুষ চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই ও সহিংস অপরাধের ঝুঁকিতে পড়বেন।তাই ব্যক্তিগত নিরাপত্তা ও জনস্বার্থ বিবেচনায় অস্ত্রের লাইসেন্স প্রদান ও নবায়ন প্রক্রিয়া আরও সহজ ও জনবান্ধব রাখার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে অস্ত্র লাইসেন্সের ক্ষেত্রে অগ্রিম আয়কর আরোপের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তা বাতিলের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ
পাঠক প্রিয়