রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

৪ বছর পর ভারত থেকে গম আমদানি শুরু, হিলি বন্দরে প্রথম চালান পৌঁছেছে

৪ বছর পর ভারত থেকে গম আমদানি শুরু, হিলি বন্দরে প্রথম চালান পৌঁছেছে

দীর্ঘ চার বছর পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে গম আমদানি শুরু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে তিনটি ভারতীয় ট্রাকে করে মোট ১১৬ মেট্রিক টন গম দেশে প্রবেশ করে।জানা গেছে, রিফা এন্টারপ্রাইজ নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান এই গম আমদানি করে। সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের বাজারে গমের চাহিদা বৃদ্ধির প্রেক্ষাপটে ব্যবসায়ীরা আমদানির অনুমতির জন্য আবেদন করেন। দীর্ঘ চার বছর পর সেই উদ্যোগের ফল হিসেবে পুনরায় আমদানি কার্যক্রম শুরু হলো।হিলি বন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন বলেন, গম আমদানি শুরু হওয়ায় একদিকে সরকারের রাজস্ব আয় বাড়বে, অন্যদিকে বন্দরে কর্মরত শ্রমিকদের আয়ও বৃদ্ধি পাবে।উল্লেখ্য, অভ্যন্তরীণ বাজারে দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে ভারত সরকার ২০২২ সালের ১৩ মে গম রপ্তানি বন্ধ করেছিল। এরপর দীর্ঘ বিরতির পর আবার বাংলাদেশে গম রপ্তানি শুরু করলো দেশটি।

সর্বশেষ
পাঠক প্রিয়