
খুলনার দক্ষিণ লবণচর এলাকায় গাজী রফিক (৪৫) ওরফে ঢাকাইয়া রফিক নামে এক বিএনপি কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত রফিক বটিয়াঘাটা ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন বলে জানা গেছে।শুক্রবার (১২ জুন) সকাল প্রায় ১১টার দিকে দক্ষিণ লবণচরার দশগেট এলাকায় নিজ বাড়ির কাছে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তিনি ওই এলাকার রতন গাজীর ছেলে।নিহতের স্ত্রী জানান, তাদের বড় ছেলে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে গেলে তাকে খুঁজতে যান রফিক। ছেলেকে না পেয়ে বাড়ির পেছনের একটি ফাঁকা স্থানে বসে ছিলেন তিনি। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, হত্যার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে কাজ চলছে।