
ঢাকা-১৫ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের ১৩টি নির্বাচনী বুথ ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, তার নির্বাচনী এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের একাধিক বুথে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।তবে এ বিষয়ে এখনো নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।উল্লেখ্য, নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।