রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

ট্রাফিক আইন লঙ্ঘনে দুই দিনে ডিএমপির ২,৮৮০ মামলা, ডাম্পিং ৫৯৮ যানবাহন

ট্রাফিক আইন লঙ্ঘনে দুই দিনে ডিএমপির ২,৮৮০ মামলা, ডাম্পিং ৫৯৮ যানবাহন

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে দুই দিনে মোট ২ হাজার ৮৮০টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।ডিএমপির ট্রাফিক সূত্র জানায়, গত বৃহস্পতিবার ও শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে ট্রাফিক-রমনা বিভাগে ১২০টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ২১৫টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪৮৩টি এবং ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪১৪টি মামলা করা হয়।এছাড়া ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২৪৬টি, ট্রাফিক-মিরপুর বিভাগে সর্বোচ্চ ৬২১টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ৩১৮টি এবং ট্রাফিক-গুলশান বিভাগে ২৬৩টি মামলা দায়ের করা হয়েছে।মামলাগুলোর মধ্যে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযানের সময় ট্রাফিক আইন অমান্যের দায়ে ৫৯৮টি যানবাহন ডাম্পিং এবং ৪০০টি যানবাহন রেকার করা হয়েছে।ডিএমপি জানিয়েছে, ঢাকা মহানগর এলাকায় সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে ট্রাফিক বিভাগের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ
পাঠক প্রিয়