রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

ঢাকা ওয়াসায় নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগ

ঢাকা ওয়াসায় নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগ

ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ—ঢাকা ওয়াসা—এ নিয়োগ, বদলি ও পদায়নকে ঘিরে একের পর এক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার বিভাগের অনুমোদন ছাড়াই আউটসোর্সিংয়ের মাধ্যমে বিপুলসংখ্যক জনবল নিয়োগ, অতিরিক্ত দায়িত্ব বণ্টনে অর্থ লেনদেন এবং প্রশাসনিক বিধি উপেক্ষার মতো গুরুতর অভিযোগ সামনে এসেছে।সংশ্লিষ্ট সূত্রের দাবি, অন্তর্বর্তী সরকারের সময় তড়িঘড়ি করে ২ হাজার ৫৯৪ জনকে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে সংস্থাটির চাকরিবিধি উপেক্ষা করে বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীকে অতিরিক্ত দায়িত্ব দেওয়ার ক্ষেত্রেও ১০ থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত লেনদেন হয়েছে বলে অভিযোগ উঠেছে। এসব অনিয়মের সঙ্গে সংস্থাটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আব্দুস ছালাম ব্যাপারী এবং উপব্যবস্থাপনা পরিচালক আমিরুল ইসলাম-এর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।অভিযোগের মুখে থাকা প্রকৌশলী মো. আব্দুস ছালাম ব্যাপারী সম্প্রতি পদত্যাগ করেছেন। তার বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইতোমধ্যে আদালত তার ও তার স্ত্রীর বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন।এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার বিভাগের সাবেক সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী বলেন, ওয়াসায় জনবল নিয়োগের আগে স্থানীয় সরকার বিভাগের অনুমোদন নেওয়ার বিধান আছে কিনা তা এই মুহূর্তে তার মনে নেই। একইভাবে একজন কর্মকর্তা বা কর্মচারীকে একাধিক দায়িত্ব দেওয়ার বিধান ওয়াসার প্রবিধানে রয়েছে কিনা তাও তার জানা নেই। তিনি বলেন, বর্তমানে দায়িত্বে না থাকায় বিষয়টি নিয়ে মন্তব্য করতে চান না।স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. মনিরুজ্জামান-ও বিষয়টি সম্পর্কে অবগত নন বলে জানান। তিনি বলেন, বিষয়টি সম্পর্কে জানতে সংশ্লিষ্ট অন্যদের সঙ্গে কথা বলতে হবে।এদিকে উপব্যবস্থাপনা পরিচালক আমিরুল ইসলামের বক্তব্য জানতে তার কার্যালয়ে গেলে জানানো হয়, তিনি মন্ত্রণালয়ে রয়েছেন। পরে একাধিকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি। এমনকি খুদে বার্তা পাঠিয়েও কোনো উত্তর পাওয়া যায়নি।ওয়াসাসংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৮ জানুয়ারি দুই বছরের জন্য একসঙ্গে ২ হাজার ৫৯৪ জনকে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ১৪ দিন আগে এই নিয়োগ সম্পন্ন করা হয়। বিপুলসংখ্যক জনবল নিয়োগের ক্ষেত্রে সেবার প্রয়োজনীয়তাকে কারণ হিসেবে দেখানো হয়েছে। স্থানীয় সরকার বিভাগে পাঠানো এক পত্রে সাবেক ব্যবস্থাপনা পরিচালক উল্লেখ করেন, ওয়াসার বিদ্যমান সাংগঠনিক কাঠামো পরিবর্তন, পরিমার্জন ও সংশোধন সময়সাপেক্ষ হওয়ায় আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগ দেওয়া হয়েছে।আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া কর্মচারীদের অনেককে বিলিং সহকারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা বাসাবাড়ি ও বিভিন্ন স্থাপনায় ব্যবহৃত পানির মাসিক বিল তৈরির কাজে যুক্ত। তবে মহানগরীর একাধিক বাড়ির মালিক অভিযোগ করেছেন, এসব কর্মচারীর কেউ কেউ বাসাবাড়ি বা নির্মাণাধীন ভবনে গিয়ে লাখ লাখ টাকা বখরা দাবি করেন। কেউ টাকা দিতে অস্বীকৃতি জানালে মিটার ত্রুটিপূর্ণ, মিটার কারচুপি করা হয়েছে অথবা বিল কম উঠছে—এ ধরনের অভিযোগ তুলে হয়রানি করা হয় বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

সর্বশেষ
পাঠক প্রিয়