রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

মতিউরের চেয়েও ধনী তার সহকর্মী সহিদুল: ৪শ কোটির বেশি সম্পদ, বসুন্ধরায় ১০০ কোটির ভবন

মতিউরের চেয়েও ধনী তার সহকর্মী সহিদুল: ৪শ কোটির বেশি সম্পদ, বসুন্ধরায় ১০০ কোটির ভবন

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বহুল আলোচিত ‘ছাগলকাণ্ডের’ মতিউর রহমানের চেয়েও বেশি সম্পদের প্রমাণ মিলেছে তার সহকর্মী সহিদুল ইসলামের বিরুদ্ধে। । এনবিআরের ১৩তম ব্যাচের এই কর্মকর্তা ঢাকা ও এর আশেপাশে গড়ে তুলেছেন বিপুল সম্পদের পাহাড়।### ৪শ কোটির সাম্রাজ্য ও ৫৩টি ফ্ল্যাটঅনুসন্ধানে জানা গেছে, এনবিআর কর্মকর্তা সহিদুল ইসলাম চাকরি সূত্রে রাজধানীতেই অন্তত ৫৩টি ফ্ল্যাটসহ ৪০০ কোটি টাকারও বেশি মূল্যের স্থাবর-অস্থাবর সম্পদ গড়ে তুলেছেন। এর বাইরেও তার নামে-বেনামে রয়েছে একাধিক আলিশান বাড়ি, অন্তত ২০টি প্লট এবং বেশ কিছু দোকানপাট।### বসুন্ধরায় শতকোটির ভবন ‘শৈল কবিতা’রাজধানীর অভিজাত আবাসিক এলাকা বসুন্ধরার ‘জি’ ব্লকে একটি দৃষ্টিনন্দন ১০ তলা ভবন নির্মাণ করেছেন সহিদুল ও তার স্ত্রী। ‘শৈল কবিতা’ নামের এই বিলাসবহুল ভবনটিতে প্রতি ফ্লোরে আড়াই হাজার বর্গফুটের দুটি করে মোট ২০টি ফ্ল্যাট রয়েছে, যার পুরোটার মালিকই এই দম্পতি। বর্তমানে তারা সেখানেই বসবাস করছেন।ফ্ল্যাট ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর সূত্রমতে, ওই এলাকায় প্রতি বর্গফুট ও বর্তমান বাজারমূল্য বিবেচনায় একেকটি ফ্ল্যাটের দাম অন্তত ৫ কোটি টাকা। সেই হিসাবে শুধু এই ভবনটির ২০টি ফ্ল্যাটের মূল্যই কমবেশে ১০০ কোটি টাকা। এর সাথে জমির বর্তমান বাজারমূল্য যোগ করলে পুরো ভবনের দাম আরও অনেক বেশি দাঁড়ায়।### মতিউরকেও ছাড়িয়ে সহিদুলএর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমানের প্রায় দেড়শ কোটি টাকার সম্পত্তির তথ্য সামনে এসেছিল। তবে নতুন অনুসন্ধানে দেখা যাচ্ছে, শুধু ফ্ল্যাট বাবদই সহিদুলের বিনিয়োগ রয়েছে ১৬২ কোটি টাকা। এর বাইরে প্লট, দোকান এবং শেয়ারবাজারের বিপুল বিনিয়োগ যোগ করলে তার মোট সম্পদের পরিমাণ মতিউর রহমানকে বহুলাংশে ছাড়িয়ে যায়।

সর্বশেষ
পাঠক প্রিয়