রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

চাকরির প্রলোভনে অ’স্ত্রধারীদের টার্গেট, রূপগঞ্জে ডা’কাত চ’ক্রের ৪ সদস্য গ্রেপ্তার

চাকরির প্রলোভনে অ’স্ত্রধারীদের টার্গেট, রূপগঞ্জে ডা’কাত চ’ক্রের ৪ সদস্য গ্রেপ্তার

অনলাইনে গানম্যান পদে চাকরির বিজ্ঞাপন দিয়ে বৈধ অস্ত্রধারীদের ফাঁদে ফেলে ডাকাতির ঘটনায় জড়িত একটি সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি শটগান, ৩৮ রাউন্ড কার্তুজ, একটি এয়ারগান, একটি ওয়াকিটকি, ডাকাতিতে ব্যবহৃত একটি হাইয়েস মাইক্রোবাস, চারটি মোবাইল ফোন ও জাল অস্ত্র লাইসেন্স তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।পুলিশ জানায়, অনলাইনে চীনা প্রতিষ্ঠানে গানম্যান হিসেবে চাকরির বিজ্ঞাপন দেখে চারজন আবেদন করেন। পরে গত ১৭ জানুয়ারি, ১০ এপ্রিল ও ১৯ জুন তাদের চাকরিতে যোগদানের কথা বলে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে একটি মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। এরপর চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে রূপগঞ্জের ভূঁইয়া ব্রিজ সংলগ্ন নির্জন এলাকায় নিয়ে গিয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাদের নামে লাইসেন্সকৃত চারটি ১২ বোর শটগান, ২৯ রাউন্ড কার্তুজ, চারটি মোবাইল ফোন এবং নগদ ৪ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা।ঘটনাগুলোতে রূপগঞ্জ থানায় তিনটি ডাকাতি মামলা এবং ঢাকার ক্যান্টনমেন্ট থানায় একটি দস্যুতা মামলা দায়ের করা হয়।মামলা দায়েরের পর নারায়ণগঞ্জ জেলা পুলিশের নির্দেশনায় বিশেষ অভিযান শুরু করে রূপগঞ্জ থানা পুলিশ। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নেমে বুধবার (২৪ জুন) ভোর থেকে সকাল পর্যন্ত ঢাকার ভাটারা, বাড্ডা ও বনানী এলাকায় অভিযান চালিয়ে ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন নাসিম উদ্দিন মোল্লা (৩০), রমজান আলী (৩১), সিরাজুল ইসলাম (৩২) এবং ইব্রাহিম শেখ (৩১)।পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে লুণ্ঠিত দুটি ১২ বোর শটগান, ৩৮ রাউন্ড কার্তুজ, একটি এয়ারগান, একটি ওয়াকিটকি, চারটি মোবাইল ফোন, ডাকাতিতে ব্যবহৃত মাইক্রোবাস এবং জাল অস্ত্র লাইসেন্স তৈরির সিলমোহরসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।রূপগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, চক্রটির পলাতক অন্যান্য সদস্যদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত বাকি অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়