রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

বাসভাড়া বেশি নেওয়ার অভিযোগ, চলছে ভোক্তা অধিদপ্তরের অভিযান

বাসভাড়া বেশি নেওয়ার অভিযোগ, চলছে ভোক্তা অধিদপ্তরের অভিযান

বৈরী আবহাওয়া ও বৃষ্টিকে পুঁজি করে রাজধানীতে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাসভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। সোমবার সকাল থেকে ঢাকার বিভিন্ন বাস কাউন্টার ও পরিবহনে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ যাত্রীদের।এদিকে অভিযোগের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন বাস কাউন্টারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানের সময় একাধিক কাউন্টারকে অতিরিক্ত ভাড়া না নেওয়ার জন্য সতর্ক করা হয়।সোমবার সকালে সায়েদাবাদ ও যাত্রাবাড়ী এলাকার বিভিন্ন বাস কাউন্টার ঘুরে দেখা যায়, ঘরমুখো শত শত মানুষ বাসের জন্য অপেক্ষা করছেন। দেশের বিভিন্ন জেলার উদ্দেশ্যে একের পর এক দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে। পাশাপাশি বিভিন্ন রুটে লোকাল বাসও চলাচল করছে।তবে সকাল ১১টার দিকে বৃষ্টি শুরু হলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। যাত্রীদের অভিযোগ, বৃষ্টির সুযোগ নিয়ে হঠাৎ করেই ভাড়া বাড়িয়ে দেয় কিছু কাউন্টার। বাধ্য হয়ে অনেক যাত্রীকে বেশি ভাড়া দিয়ে টিকিট নিতে হচ্ছে বলে জানান তারা।

সর্বশেষ
পাঠক প্রিয়