রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অপরাধ

৬৪ হাজার টাকার জা’লনোটসহ দুই কারবারি গ্রে’ফতার

৬৪ হাজার টাকার জা’লনোটসহ দুই কারবারি গ্রে’ফতার

রাজধানীর সবুজবাগ ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৬৪ হাজার টাকার জালনোটসহ দুইজনকে গ্রেফতার করেছে সবুজবাগ থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলো- মোঃ সুমন মৃধা (৩৩) ও মোঃ মনোয়ার হোসেন (৪০)।পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ মে রাত আনুমানিক ১০:৩০ মিনিটে সবুজবাগ থানাধীন মানিকদিয়া ক্লাব মোড় সংলগ্ন নজরুল টি-স্টোরের সামনে অভিযান চালিয়ে সুমন মৃধাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩১ হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়।পরবর্তীতে সুমনের দেওয়া তথ্যের ভিত্তিতে ২৪ মে দিবাগত রাত ২:৪৫ মিনিটে যাত্রাবাড়ী থানার কোনাপাড়ার একটি বাসায় অভিযান চালিয়ে মনোয়ার হোসেনকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে আরও ৩৩ হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়।উদ্ধারকৃত জালনোটের মধ্যে রয়েছে ১০টি এক হাজার টাকার নোট এবং ১০৮টি পাঁচশ টাকার নোট। মোট উদ্ধারকৃত জালনোটের পরিমাণ ৬৪ হাজার টাকা।এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সবুজবাগ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়