
বাংলাদেশ পুলিশ-এর বগুড়া জেলা পুলিশের বেতার শাখায় কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আরিফুল ইসলাম-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (২২ মে) সকাল ১০টার দিকে বগুড়া পুলিশ লাইন্স এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে কোনো এক সময়ে তিনি গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন।নিহত আরিফুল ইসলাম নলডাঙ্গা উপজেলা-র পদ্মবিল ঘড়িয়া এলাকার বাসিন্দা এবং মো. আশরাফের ছেলে। তিনি স্ত্রী রোমা বেগম ও দুই সন্তান রেখে গেছেন।পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতের কোনো একসময় পুলিশ লাইন্সের ভেতরে বেতার শাখায় কর্মরত অবস্থায় এএসআই আরিফুল ইসলাম আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।ঘটনার খবর পেয়ে মির্জা সায়েম মাহমুদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল College হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া মুখপাত্র) মো. আতোয়ার রহমান বলেন, ঘটনাটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।