
ঈদযাত্রা ও ঈদের পর কর্মস্থলে ফেরা নির্বিঘ্ন করতে দেশব্যাপী অভিযান চালিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। গত ২২ থেকে ৩১ মে পর্যন্ত ৫৯টি ভ্রাম্যমাণ আদালত ৭৫৮টি অভিযান পরিচালনা করে।অভিযানগুলোতে ৮১৩টি মামলা দায়ের করা হয় এবং ১৬ লাখ ৬১ হাজার ২৩০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া নিয়ম লঙ্ঘনের দায়ে ৬টি যানবাহন ডাম্পিংয়ে পাঠানো হয়েছে।ঈদ-পরবর্তী সময়ে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ঢাকার সায়েদাবাদসহ বিভিন্ন বাস টার্মিনালে বিআরটিএর ভিজিলেন্স টিম সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করছে।