
রাজধানীর হাজারীবাগে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তি হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত যুবক সিয়াম হোসেন @ ইমন (১৯) কে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পরপরই তদন্তে নেমে হাজারীবাগ থানা পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করে। পরদিন কলাবাগান থানাধীন কাঁঠালবাগান এলাকা থেকে তাকে আটক করা হয়।গ্রেফতারের সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি, রক্তমাখা পোশাক এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ব্যক্তিগত সম্পর্কের বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।এই সফল অভিযানে নেতৃত্ব দেন হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান পিপিএম। তিনি পেশাদারিত্ব, সাহসিকতা ও সততার জন্য সুপরিচিত। জটিল মামলার দ্রুত রহস্য উদ্ঘাটনে তার দক্ষতা ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে। ডিএমপিতে কর্মরত অবস্থায় একাধিকবার শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পাওয়া এই কর্মকর্তা দায়িত্ব পালনে সৎ ও নির্ভীক হিসেবে পরিচিত।তার নেতৃত্বে দ্রুত আসামী গ্রেফতার হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছে পুলিশ।