রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

শরীয়তপুরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

শরীয়তপুরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

শরীয়তপুর জেলার সদর সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত সাব-রেজিস্ট্রার মো. ওমর ফারুক ভুঁইয়ার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, কর্মস্থলে দায়িত্ব পালনকালে বিভিন্ন অনিয়ম ও ঘুষের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন তিনি।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ কর্মজীবনে তিনি যেখানে দায়িত্ব পালন করেছেন, সেখানেই ঘুষ বাণিজ্যের মাধ্যমে প্রভাব বিস্তার করেছেন। দলিল রেজিস্ট্রি সংক্রান্ত বিভিন্ন কাজে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠে এসেছে।এছাড়া তার বিরুদ্ধে নারী সংক্রান্ত অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে বলে জানা গেছে।অনুসন্ধানে আরও জানা যায়, ১৯৬৫ সালের ১৫ জুন জন্মগ্রহণ করেন ওমর ফারুক ভুঁইয়া। মুক্তিযুদ্ধের সময় তার বয়স ছিল মাত্র ৬ বছর। ২০০৯ সালে রাজনৈতিক বিবেচনায় জালিয়াতির মাধ্যমে চাকরিতে নিয়োগ পান বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে মুজিবনগর সরকারের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রভাব বিস্তার করেন।সম্প্রতি তিনি অবসরে গেছেন বলেও জানা গেছে। তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা-সমালোচনা চলছে।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ
পাঠক প্রিয়