
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছিনতাইয়ের নতুন আতঙ্ক হয়ে উঠেছে ‘ধাক্কা পার্টি’ নামে পরিচিত একটি সংঘবদ্ধ চক্র। অভিনব কৌশলে পথচারী ও অটোরিকশার যাত্রীদের টার্গেট করে অস্ত্রের মুখে সর্বস্ব লুটে নিচ্ছে তারা।সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত সোমবার (১১ মে) বিকেল ৫টা ৩৬ মিনিটে চাঁন মিয়া হাউজিং-এর এক নম্বর গেট সংলগ্ন প্রধান সড়কে চার যুবক অবস্থান নেয়। কিছুক্ষণ পর তাদের একজন ইচ্ছাকৃতভাবে একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে।ওই অটোরিকশায় থাকা এক তরুণকে ঘিরে পরে আরও কয়েকজন যুক্ত হয়। একপর্যায়ে একজন রিকশায় উঠে চাপাতির মুখে তরুণের সঙ্গে থাকা দামি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এরপর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ছিনতাইকারীরা।স্থানীয়রা জানান, চাঁন মিয়া হাউজিংয়ের চার রাস্তার মোড়ে প্রায়ই এমন ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। ‘ধাক্কা পার্টি’র অভিনব কৌশলে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী।পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চক্রটিকে শনাক্তের চেষ্টা চলছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।মো. ফজলুল করিম, ঢাকা মহানগর পুলিশ-এর তেজগাঁও বিভাগের সেকেন্ড ইন কমান্ড, বলেন—মোহাম্মদপুর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে টহল আরও জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়